এসো জীবন গড়ি – ইকবাল কবীর মোহন

70

Description

Book
Title এসো জীবন গড়ি ( Asho Jibon Gori)
Author ইকবাল কবীর মোহন (Iqbal Kabir Mohon)
Publisher শিশু কানন
Number of Pages 56
Country বাংলাদেশ
Language বাংলা

মানুষ আল্লাহর সেরা সৃষ্টি। সেরা মানুষের কথা, কাজ ও আচরণ সেরাই হওয়া চাই। এর জন্য দরকার একটি পরিপূর্ণ আদর্শ ও সুন্দর শিক্ষা। এই আদর্শের নাম ইসলাম। ‘এসো জীবন গড়ি’ বইটিতে পরিপূর্ণ আদর্শের অনেকগুলো মৌলিক শিক্ষা সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বইটির আলোচ্যসূচিতে রয়েছে : আখলাক, সালাম করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর ওপর ভরসা, সত্য কথা বলা, ওয়াদা পালন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পিতা-মাতার প্রতি কর্তব্য, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা, প্রতিবেশীর প্রতি কর্তব্য, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক, চাকর-বাকরদের প্রতি কর্তব্য, অসুস্থ মানুষের সেবা, অভাবীকে সাহায্য করা, অনাথ এতিমের সাহায্য করা, শ্রমিকের প্রতি দায়িত্ব, শিক্ষককে সম্মান করা, ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় করা, কথাবার্তায় নম্রতা, দেশকে ভালোবাসা, সময়মতো কাজ করা, ধৈর্যধারণ করা, অধ্যবসায়ী হওয়া, ক্ষমা করা, সুবিচার করা, অতিথিকে সমাদর করা, অহঙ্কার না করা, রাগ না করা, পরনিন্দা না করা, পরের ধন গ্রাস না করা।